সর্বশেষ :
Home / আইন আদালত / মেহেরপুরে ২ অনলাইন জুয়াড়ি গ্রেফতার 
মেহেরপুরে ২ অনলাইন জুয়াড়ি গ্রেফতার 

মেহেরপুরে ২ অনলাইন জুয়াড়ি গ্রেফতার 

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি 

মেহেরপুরে অনলাইন জুয়ার প্রধান প্রসেনজিৎ হালদার (২৫) ও তার সহযোগী সুমন হোসেনকে (২৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় সুমনের বাড়ি থেকে ২ লক্ষ ১ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

 

সোমবার বিকেলে কোমরপুর গ্রামে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন সেল এর দুটিদল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত প্রসেনজিৎ জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মধু হালদারের ছেলে ও তার সহযোগী সুমন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

 

জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্মকর্তা এস আই মনিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কোমরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রসেনজিৎ ও সুমনকে গ্রেফতার করা হয়। আটককৃত প্রসেনজিৎ ও সুমনের এজেন্ট নাম্বার থেকে প্রতিদিন অনলাইন জুয়ার মাধ্যমে ১৫-১৬ লক্ষ টাকা ট্রানজেকশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!