সর্বশেষ :
Home / আন্তর্জাতিক / দুবাইয়ে পুলিশের নজরদারিতে আরাভ খান

দুবাইয়ে পুলিশের নজরদারিতে আরাভ খান

নিজস্ব প্রতিবেদকঃ

আরব আমিরাতের আলোচিত ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম উরফে আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে এ গ্রেফতারের বিষয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ পুলিশ। তাদের পক্ষ থেকে আটকের বিষয়টি খোঁজ নেওয়া হ”েছ বলে জানানো হয়েছে।
এর আগে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করে। এরপর গতকাল সোমবার রাতেই দুবাই পুলিশ তাকে আটক করে বলে গুঞ্জন ওঠে।

তবে ঢাকা পুলিশের একাধিক সূত্র গণমাধ্যমকে বলেছে, ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান দুবাই পুলিশের নজরদারিতে আছেন। তবে আটকের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ।

এর আগে সোমবার (২০ মার্চ) পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাকে (আরাভ খান) গ্রেপ্তার করা হলে সেই দেশের সরকার আসামির বিচার শুরু করবে। আর আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হলে আসামি প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন হবে।

One comment

  1. আরাভ খান কে দুবাই থেকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!