সর্বশেষ :
;
Home / সারাদেশ / আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন

আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন

 

 

নীলফামারী প্রতিনিধিঃ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’ (আইডিইবি) এর ৩৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত এ কমিটিতে প্রকৌশলী কবীর হোসেনকে আহ্বায়ক এবং প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঠাকুরগাঁও এর কৃতি সন্তান প্রকৌশলী আবেদুর রহমানকে ময়মনসিংহের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংগঠনের এই নতুন অন্তর্বর্তী কালীন কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগের প্রতিনিধিত্বকারী

নীলফামারীর জলঢাকার কৃতী সন্তান প্রকৌশলী সেলিমুর রহমান (সদস্য নং ২৭০৩৪)কে যুগ্ম আহ্বায়ক (রংপুর)’ পদে মনোনীত হয়েছেন,

এদিকে শনিবার রাতে আইডিইবি’র কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে প্রকৌশলী সেলিমুর রহমান নির্বাচিত হওয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আহবায়ক প্রকৌশলী শাহজাহান কবির লেলিন এবং

জলঢাকাবাসী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ

তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন । বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁর এই নেতৃত্বে রংপুর বিভাগসহ সারাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায় এবং সংগঠনের উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখবেন।

সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়, এই অন্তর্বর্তীকালীন কমিটি সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করবে এবং আগামী ১৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত মেয়াদে তাদের দায়িত্ব পালন করবে। এই নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করার শর্ত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;