সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে স্যানিটারি ইন্সপেক্টরকে মাসিক মাসুরা না দেওয়ার মিষ্টির দোকান ভাঙচুর 

দৌলতপুরে স্যানিটারি ইন্সপেক্টরকে মাসিক মাসুরা না দেওয়ার মিষ্টির দোকান ভাঙচুর 

 

 

মানিকগঞ্জ (প্রতিনিধি)

 

 

স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেবকে মাসিক মাসুরা ৪ হাজার টাকা না দেওয়ায় মিষ্টির দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

 

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার (১৫ জুলাই) মঙ্গলবার উপজেলা পরিষদ গেট সংলগ্ন নিতাই ঘোষের মিষ্টির দোকানের গ্লাস ভাঙচুর করা হয়েছে। সরে জমিনে দেখা যায় নিতাই ঘোষের মিষ্টির দোকানের সামনের গ্লাস ভাঙ্গা। এ সময় দোকান মালিক নিতাই ঘোষ একাধিক স্থানীয়  সাংবাদিকে জানান আমি অনেকদিন যাবত এই উপজেলায় দোকান করে আছি। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর আবু তালেব আসার পর আমার কাছ থেকে প্রতিমাসে মাসুরা বাবদ ৪ হাজার টাকা নিয়ে থাকেন। এ মাসে আমার দোকানে আসলে আমি টাকা দিতে অস্বীকার করায় আমাকে নাজেহাল করে এবং আমার দোকানের গ্লাস ভাঙচুর করে। আমি একজন অসহায় মানুষ প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

 

 

এ বিষয়ে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবু তালেব বলেন- নিতাই ঘোষের দোকানে টক মিষ্টি থাকার অভিযোগে আমি তার দোকান পরিদর্শন করি। তাকে মিষ্টির দোকানের গ্লাস ভাঙ্গার কথা বললে তিনি বলেন হয়তোবা দস্তা দস্তিতে হয়েছে। মাসিক ৪ হাজার টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি। এছাড়াও তিনি আর কোন সদউত্তর দিতে পারেননি।

 

 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএসও) মেহরুবা পান্না বলেন-স্যানেটারী ইন্সপেক্টর কোন প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাঙচুর  ও অর্থ নেওয়ার সুযোগ নাই। যদি  নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন খোরশেদ আলম বলেন -তদন্ত-পূর্বক ঘটনার সত্যতা পেলে আইনানুগ ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!