সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এসআই সহ দুইজন নিহত 

কালীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এসআই সহ দুইজন নিহত 

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

 

 

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় পুলিশের এক এসআই ও বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন।

 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। রফিকুল মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহত এসআই মিজানুর রহমান জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রীরচর দক্ষিণ পাড়া গ্রামের মো.আব্দুল্লাহর ছেলে।

 

এ ঘটনায় আহত পুলিশের উপপরিদর্শক (পিএসআই) জাবেদ ওমর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

 

 

প্প্প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় রাতের টহল ও পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। মহাসড়কের পাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন।

 

পুলিশের এই কর্মকর্তা আরও জানালেন, কাভার্ড ভ্যানের সঙ্গে আটকে পড়া এসআই মিজানুর রহমানকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যান।

আহত এসআই মিজানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে রাত বৃহস্পতিবার ৩টা ৫৫ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান রফিকুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অহিদ মিয়াকে আটক করতে রাত পৌনে তিনটার দিকে সেখানে অভিযানে যান এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। পরে তাকে বাড়ি থেকে আটক করা হয়। অহিদ মৃত শহিদ মিয়ার ছেলে। অহিদকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপির নেতা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন মিজানুর রগমান।হঠাৎ একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।

 

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;