আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর ভ্রাম্যমাণ আদালতে আনোয়ার মোল্লা(২৯), ও ইমরান সরদার(২৭) নামের দুই মাদক কারবারিকে দুই বছরের কারাদণ্ড সহ একশত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন এ দণ্ডাদেশ দেন। আনোয়ার মোল্লা ও ইমরান সরদার উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাশাইল গ্রামের বাসিন্দা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন আনোয়ার মোল্লা ও ইমরান সরদার নিজ বাড়িতে মাদক ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গাঁজা সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালতে প্রেরণ করে।
projonmo21.com Popular bangla online newsportal