সর্বশেষ :
Home / লিড নিউজ / কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইয়ের মৃত্যু

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নবীনগর টু চন্দ্রা মহাসড়কের ওয়ালটন কারখানার সামনে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে সারে তিনটার দিকে উপজেলার নবীনগর টু চন্দ্র মহাসড়কের পশ্চিম চন্দ্রা এলাকায় ওয়ালটনের সামনে ইউটানে মোর নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই আলামীন(৩২)ও অনিক (২৭) হলো কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিনহাটি এলাকার মৃত আব্দুল সালামের ছেলে।

স্থানীরা , নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় বিকাল সাড়ে তিনটার দিকে কালিয়াকৈর যাওয়ার পথে নবীনগর টু চন্দ্রা মহাসড়কের পশ্চিম চান্দরা ওয়ালটন কারখানার সামনে ইউটান নেয়ার সময় চন্দ্রাগামী অজ্ঞাত নামা কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে বড়ভাই আলামিনের মৃত্যু হয় পরে ছোট ভাই অনিককে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় এই ঘটনায় কাভার্ডভ্যান টিকে আটক করা সম্ভব হয়নি ।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে সালনা হাইওয়ে পুলিশ।

নিহত আলামিন সিঙ্গাপুর চাকুরী করেন দশ মাস আগে দেশে আসে।ছোটভাই অনিক জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনায় নিহত দের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া ই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান ঘটনা নিশ্চিত করেন।

 

One comment

  1. পুনম শাহরীয়ার ঋতু

    খুবই মর্মান্তিক ঘটনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!