সর্বশেষ :
;
Home / সারাদেশ / মানিকগঞ্জের দৌলতপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জের দৌলতপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

 

আব্দুল আল মামুন, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরণ গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে আয়োজিত এই খেলার শুভ উদ্বোধন করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার।

 

উদ্বোধনী বক্তব্যে ওসি স্বপন কুমার সরকার বলেন, _”গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খেলাধুলা যুব সমাজকে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখে। সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এমন আয়োজনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লাঠিবাড়ি খেলা আমাদের গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, চকমিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, সমাজসেবক মো. বাবুল হোসেন, সাবেক সেনা সদস্য মো. মিলন হোসেন, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহমেদ সামান, মো. সাইফুল ইসলাম, যুবনেতা মাহফুজুর রহমান তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত দর্শক ভিড় জমান। এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;