সর্বশেষ :
Home / আইন আদালত / মেয়র সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কারাগারে

মেয়র সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কারাগারে

নিজস্ব প্রতিনিধি

জুলাই গণঅভ্যত্থানে গুলিবিদ্ধ হয়ে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার বিকেল আড়াইটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে। আদালত থেকে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য- জুলাই গণ–অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেলিনা হায়াৎকে গ্রেপ্তারের জন্য শহরের দেওভোগ এলাকায় তাঁর নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। ছয় ঘণ্টা পর শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে নিয়ে যাওয়ার সময় তাঁকে বহনকারী গাড়ির ওপর হামলা হয়। এ সময় র‌্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুল ইসলামের ভাই নাজমুল হক বাদী হয়ে ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!