নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ফ্লাইওভার এর পূর্ব পাশে অজ্ঞাতনামা (২৪) যুবককে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা ।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ ।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান কে বা কারা অজ্ঞাতনামা ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে নিহতের পরিচয় ও ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
projonmo21.com Popular bangla online newsportal