নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে রোববার রাতে প্রতিবন্ধি কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ ও ভিডিও ধারন করে কিশোরীর পরিবারকে বøাকমেইল ও হামলার মামলায় শাকিল আহমেদ ওরফে হোন্ডা শাকিল(২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃতকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত যুবক হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দুলালীয়া গ্রামের আতর আলীর ছেলে। সে বিশ্বাসপাড়া এলাকার জহিরুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন।
পুলিশ সূত্র জানায় গত ২৩ আগস্ট দুপুরে ফাঁকা বাড়িতে ওই
প্রতিবন্ধি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন নাইম নামের এক
যুবক। এসময় মোবাইলফোনে সেই ধর্ষণের ভিডিও ধারণ করে ধর্ষকের চারবন্ধু শাকিল,সাব্বির,শামিম ও রাকিব। পরে সেই ভিডিও নেটে ছেড়ে দেয়ার হুমিক দেখিয়ে ওই কিশোরীর পরিবারের কাছে চাদা দাবি করেন। চাদা দিকে অশিকৃতি জানালে কিশোলীর ভাড়া বাড়িতে হামলা করেন ধর্ষক ও তার বন্ধুরা। পরে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ওই ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনার পরেই কিশোরীর পিতা ৫ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা করলে। এ
ঘটনার পর থেকেই ওই চার বন্ধু গা ঢাকা দেয়। পরে পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে বিশ্বাসপাড়া মজিবর রহমানের বাড়ি থেকে শাকিলকে গ্রেফতার করে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেনন কিশোরী ধষর্নের
ঘটনায় মামলার আরেক আসামী শাকিলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে গ্রেফতারে চেষ্ঠা অব্যহত রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal