সর্বশেষ :
Home / আইন আদালত / ঘুম থেকে ডেকে তোলার অপরাধে স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে

ঘুম থেকে ডেকে তোলার অপরাধে স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে

 

মেহেরপুর প্রতিনিধিঃ

সকালে ঘুম থেকে ডেকে তোলার অপরাধে স্ত্রী রিমা খাতুন (২৬) কে বাইলিট দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্বামী মিঠু। শুক্রবার সকালের দিকে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। আহত রিমা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত রিমা খাতুন বলেন, সকালের দিকে রোদ উঠে যাওয়ায় আমি আমার স্বামী মিঠুকে ডেকে তুলি।

এই অপরাধে সে আমাকে প্রথমে কিল ঘুঁষি মারতে শুরু করে। পরে বাইলিট দিয়ে বেদম পিটিয়ে আহত করে। এসময় প্রতিবেশীরা আমাকে তার হাত থেকে উদ্ধার করেন। মেয়েকে মারপিটের খবর পেয়ে রিমার পিতা মাতা একই উপজেলার ধানখোলা থেকে এলাঙ্গী গ্রামে রিমার শশুরবাড়ি গিয়ে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) তানভীর বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে মারের ফোলা জখম আছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রিমা জানিয়েছেন, বিভিন্ন কারনে, অকারনে প্রায় মারধর করেন তার স্বামী মিঠু। শুধু ছোট একটা মেয়ের মুখের দিকে তাকিয়ে এতদিন সংসার করেছি। আমি এবার আমার উপরে নির্যাতনের বিচার দাবি করছি।

রিমার পিতা আব্দুল গফুর বলেন, মেয়েকে জামায় মারপিট করেছেন এমন সংবাদে সেখানে গিয়ে রিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!