কালিগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আওড়াখালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে ও লাইসেন্স না থাকায় এক মোটরসাইকেল মালিকসহ মোট ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এ সময় ভ্রাম্যমাণ আদালত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ৩ টি মামলায় ৪ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৫শত এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল কাইয়ুম, পুলিশ সদস্য এরশাদ, জান্নাতুল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal