নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গেসুরটেক এলাকায় সোহাগ হোসেন(১০) নামের এক
শিশুকে (১৩ জুন ) রাতে চোর সন্দেহে হাত পা বেধে পাষবিক র্নিযাতনের অভিযোগ উঠেছে ।এ ঘটনায়
দুই র্নিযাতন কারীকে আটক করেছে পুলিশ ।
আহত ঐ শিশু উপজেলার রাখালিয়া চালা গেসুরটেক এলাকার মো: জহির উদ্দিনের ছেলে ।
অভিযুক্তরা হলেন সিরাজগঁঞ্জ জেলার কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে
জহিরুল ইসরাম(৪৫) ও তার স্ত্রী ময়না বেগম(৩৮) তারা একই এলাকার বাসিন্দা তারা মুদি দোকানের ব্যবসা
করে আসছেন ।

এলাকাবাসী ,শিশুর পরিবার ও থানার এজাহার সূত্র জানায় মঙ্গলবার রাত ১০ টার দিকে সোহাগকে চোর
সন্দেহে দোকানের ভিতর আটকে রেখে পিছন মোরা হাত পা বেধেঁ পাষবিক র্নিযাতন চালায় এতে ঐ
শিশু মারাত্বক ভাবে আহত হলে ঐ শিশুকে উদ্ধার করে স্থানীয় ফারমেসীতে চিগিৎসা দেয়া হয় ।
এ ঘটনায় ১৪ জুন বুধবারে ভোক্তভোগী শিশুর পিতা জহির উদ্দিন বাদি হয়ে কালিয়াকৈর থানায়
মামলা দায়ের করে । পরে সেই অভিযোগের ভিক্তিতে পুলিশ দুই র্নিযাতন কারীকে আটক করে বৃহস্পতিবার
দুপুরে গাজীপুর জেল হাজতে পাঠায় ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আকবর আলী খান বলেন
র্নিযাতনের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নারী শিশু র্নিযাতন আইনে মামলা
রজু করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal