দেলোয়ার হোসেন শিকদার
কালিয়াকৈর) গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার একটি মাদ্রাসা থেকে একাধিক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইসমাইল হোসেন(৫৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ ।
আটককৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে । তিনি দীর্ঘদিন যাবৎ ঐ মাদ্রাসায় আরবী শিক্ষক হিসেবে পাঠদান করে আসছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত ঐ শিক্ষক উপজেলার বক্তারপুর রেল ক্রসিং সংলগ্ন এলাকায় একটি কওমি মাদ্রাসা গড়ে উঠে। ঐ মাদ্রাসায় ইসমাইল হোসেন শিক্ষকতা করে আসছিলেন। মাদ্রাসা টি আবাসিক হওয়ায় ছাত্র রা ঐ মাদ্রাসাই রাত্রি যাপন করেন। এর ফলে ঐ শিক্ষক বিভিন্ন সময় শিশু শিক্ষার্থী দিয়ে শরীর মেসেজ করাতো। যার ফলে বিভিন্ন সময় ঐ মাদ্রাসার একাধিক শিশুকে র্ধষণ করে আসছিলেন বলে অভিযোগ করেন ঐ মাদ্রাসার কয়েক ছাত্র। এবং এ অনৈতিক কর্মের কথা কাউকে না বলতে নিষেধ করতেন বলে দাবী ঐ সকল ভুক্তভোগী ছাত্ররা। কাউকে কিছু জানালে মেরে মাদ্রাসা থেকে বের করে দেয়া হবে বলে হুমকিও দিতেন ঐ শিক্ষক।
তাই প্রানের ভয়ে ছাত্ররা চুপ থাকতেন।কিন্তু দিন দিন ঐ শিক্ষকের এহেন আচরণ বাড়তেই থাকে ।
এদিকে ছাত্ররা এ র্নিমম অত্যাচার সইতে না পেরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা গিয়ে মাদ্রাসা কতৃপক্ষ ও এলাকাবাসীকে জানায় । এলাকাসীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ মাদ্রাসা শিক্ষককে আটক করে কালিয়াকৈর থানায় নিয়ে আসে ।এ ঘটনায় ঐ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি সুলাইমান হোসেন বলেন, মাদ্রাসায় অধ্যায়নরত এক ছাত্রের অভিভাবক এসে ২৬ মে শুক্রবার জনৈক ছাত্রের সাথে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে আমরা সাথে সাথে অভিযুক্ত শিক্ষককে আটক করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। সাথে সাথে আমরা নাইন নাইন নাইন নাম্বারে ফোন করে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হলে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেই । ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার পরিদর্শক ( তদন্ত) যোবায়ের আহম্মেদ জানান, ঐ মাদ্রাসার একাধিক শিশু বলাৎকারের অভিযোগে ইসমাইল হোসেন নামের এক শিক্ষককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal