সর্বশেষ :
Home / আইন আদালত / মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল সহ আটক -১

মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল সহ আটক -১

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিল সহ সলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকা থেকে সলিমকে আটক করা হয়।

 

জানা গেছে মেহেরপুর জেলা গোয়েন্দা গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে এসআই জুম্মান, এসআই মহসিন, এএসআই হেলাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সলিমকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।সলিম মেহেরপুর সদর উপজেলার চকশাননগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!