সর্বশেষ :
Home / আইন আদালত / সালথায় যুব‌কের উপর হামলার ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

সালথায় যুব‌কের উপর হামলার ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

 

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের কুমারপ‌ট্টি এলাকায় এক যুব‌কের উপর হামলার ঘটনা ঘ‌টে‌ছে। ভুক্ত‌ভোগি ঐ যুব‌কের নাম মোঃ রোমান ফ‌কির, সে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের মাঝার‌দিয়া এলাকার মিজান ফ‌কি‌রের পুত্র। বুধবার (৮ ফেব্রয়া‌রি) দুপু‌রে দি‌কে এই হামলার ঘ‌টে। হামলার পরপরই সালথা থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে ভুক্ত‌ভো‌গি ঐ যুবক।

অ‌ভি‌যোগ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বুধবার বেলা ১২ টার দি‌কে পার্শব‌র্তী বি‌নোকদিয়া বাজার থে‌কে পাওনা টাকা নি‌য়ে মোঃ রোমান ও তার মামা মোকা‌দ্দেস হো‌সেন তা‌দের বা‌ড়ির দি‌কে ফির‌ছি‌লো। প‌থিম‌ধ্যে আশ্রয়ণ প্রক‌ল্পের সাম‌নে স্থানীয় রাজু আহ‌মেদ উজ্জল সহ ক‌য়েকজন তা‌দের বহনকারী মটরসাই‌কে‌লে পেছন থে‌কে প্রাই‌ভেটকার দি‌য়ে ধাক্কা দি‌লে রোমান ও তার মামা রাস্তার পা‌শে প‌রে যায়।

তখন গা‌ড়ি থে‌কে নে‌মে রাজু আহ‌মেদ উজ্জল ও সঙ্গীয় লোকজন রোমানের উপর দেশীয় অস্ত্র দি‌য়ে হামলা করে এবং কোম‌রে থাকা টাকা নি‌য়ে যায়। ভ‌য়ে রোমান চিৎকার দি‌য়ে দৌড় দি‌লে হামলা কা‌রিরাও ধাওয়া ক‌রে। ‌চিৎকার শু‌নে স্থানীয় লোকজন এ‌গি‌য়ে আস‌লে হামলাকা‌রিরা পা‌লি‌য়ে যায়। প‌রে ভুক্ত‌ভো‌গি ঐ যুবক থানায় অ‌ভি‌যোগ ক‌রেন।

এই বিষ‌য়ে রাজু আহ‌মেদ উজ্জল ব‌লেন, আ‌মি খুব সকা‌লে কা‌জের জন‌্য ঢাকায় চ‌লে এ‌সে‌ছি। আশ্রয়ণ প্রক‌ল্পের ঘর নি‌য়ে হায়দার মোল‌্যার দূ‌র্ণী‌তি কর‌ায় আ‌মি প্রতিবাদ করলে আমার বিরু‌দ্ধে তারা মামলা ক‌রে এবং বি‌ভিন্ন ধর‌ণের কুৎসা রটা‌চ্ছে। আ‌মি এর তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই।

এব্যাপারে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, হামলার ঘটনার খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। এই বিষ‌য়ে তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!