নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় শনিবার কারা রক্ষীরা কারা ফটকের আরপি চেকপোস্টে সোহেল রানা (৪০) নামের এক দর্শনার্থীকে গাজাসহ আটক করেছে। সোহেল রানাকে আটকের পর গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানায় সোর্পদ করেন। আটককৃত হলেন, ঢাকার বাড্ডা লিংক রোড এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (৪০)।
কারা কর্তৃপক্ষ জানান, শনিবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের আরপি চেকপোস্ট দিয়ে প্রবেশের সময় সোহেলকে সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে দুই পুড়িয়া গঁাজা উদ্ধার করা হয়। পরে তাকে আটকে রেখে কোনাবাড়ি থানায় খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ হতে জামিনপ্রাপ্ত ফারুক হোসেন নামে এক আসামিকে নেওয়ার জন্য কারাগারে এসেছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, ওই ঘটনায় কোনাবাড়ি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal