সর্বশেষ :
Home / আইন আদালত / মুজিবনগরে ১০ কাঠা জমির কলা কেটে তসরুপাত

মুজিবনগরে ১০ কাঠা জমির কলা কেটে তসরুপাত

 

 

মেহেরপুরপ্রতিনিধিঃমেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের পাকুড়তলা মাঠে রবিবার দিবাগত রাতে ১০ কাঠা জমির কলা কেটে তসরুপাত করে দিয়েছে দুর্বৃত্তরা। জমির মালিক শরিয়তউল্লাহ সোমবার সকালে কলার জমিতে সার দিতে এসে দেখেন তার জমির ১৫০ কান্দি কলা কে বা কারা কেটে টুকরো টুকরো করে ফেলে রেখে গেছে । শরিয়তউল্লাহ জানান অন্যের ১০ কাঠা জমি লিজ নিয়ে কলা চাষ করি আমার ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কেন যে এমন করলো বুঝতে পারছি না,আমার সাথে কারোর কোন বিরোধ নাই, না জানি কেন এমন নির্দয় কাজ আমার সাথে ঘটেছে আমার সাথে। কলা চাষী শরিয়তউল্লাহ জানান সব খরচ বাদ দিয়ে আনুমানিক ১ লক্ষ টাকার কলা বিক্রি হতো। আমি চরমভাবে ক্ষতিরসম্মুখিন হয়েছি।এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল কে জিজ্ঞেস করলে তিনি জানান ঘটনাটা শুনেছি, লিখিত অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!