সর্বশেষ :
Home / আইন আদালত / টঙ্গী‌তে ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

টঙ্গী‌তে ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাং সদস্যরা সুমন মাহমুদ তানন (২৯) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তুহিন নামে আর এক পথচারীকে কুপিয়ে আহত করেছে তারা। আহত তুহিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ৯টায় টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া সফিউদ্দিন রোডের মেরিট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানন বড় দেওড়া ফকির মার্কেট এলাকারীর মেজর অব. ফজলুল হক পাটোয়ারির ছেলে। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার মোহাম্মদপুরে। তিনি পশ্চিম থানা এলাকায় ডিমের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যার পর থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ২৫-৩০ জনের কিশোর গ্যাং স্থানীয় মোক্তার বাড়ি রোড, সফিউদ্দিন রোডসহ বিভিন্ন শাখা রাস্তায় মহড়া দেয়। ঘটনার সময় তানন স্থানীয় মেরিট স্কুলের সামনে বসা ছিলেন। কিশোর গ্যাং সদস্যরা তাকে সামনে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপ দিলে তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা চালান। এসময় তাকে চার দিক থেকে ঘিরে উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে গ্যাং সদস্যরা। যাওয়ার গুলি বর্ষণ ও ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা। এলাকাবাসী আহত দু‘জনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার (ইএমও) শাফেয়ী আলম তুলতুল বলেন, তাননকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং তুহিনকে জরুরী বিভাগের সামনে থেকেই ঢাকা নিয়ে যায় তার স্বজনরা। তাননের পিঠে উপর্যপুরি কুপের চিহ্ন রয়েছে, এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।
নিহত তাননের বাবা অবসরপ্রাপ্ত মেজর ফজলুল হক পাটোয়ারি বলেন, তানন বিগত ২০১৭ সালে সৌদী আরব থেকে দেশে এসে ব্যবসা শুরু করে। প্রথমে সে ফলের ব্যবসা করতো। করোনার পরবর্তী সময়ে সে ডিমের ব্যবসা শুরু করে। তার সাথে কারোর বিরোধ বা শত্রুতা আমাদের জানা মতে ছিল না। সে এক সন্তানের জনক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!