সর্বশেষ :
Home / বিনোদন / শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ।

 

সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।

 

 

এক শুভেচ্ছা বাণীতে মো. শহীদুল হাসান খান সোহাগ বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ–শোক, জরা–ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। পৃথিবী হবে দুর্গতিমুক্ত।

 

সোহাগ খান শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!