সর্বশেষ :
Home / বিনোদন / বিয়ের অনুভূতি অসাধারণ -অভিনেতা পলাশ

বিয়ের অনুভূতি অসাধারণ -অভিনেতা পলাশ

 

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মত আসা৷ এ জেলার মানুষ অনেক সুন্দর করে আমাকে গ্রহণ করেছেন৷ এটি আসলে আমার জন্য অনেক বেশী গর্বের৷ ঠাকুরগাঁওয়ে আসার অনুভূতি আর বিয়ের অনুভূতি দুটাই অসাধারণ।

সংসার জীবনে যাতে সুখী হতে পারি এই দোয়া সকলের কাছে চায়৷

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও পৌরশহরের মেগা শো-রুম ১৬ আনার উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।

 

বিয়ের পর বিবাহিতদের নিয়ে কোন বিবাহিত পয়েন্ট আসবে কি না এ প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিয়ে হওয়ার খুব বেশীদিন হয়নি৷ ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন একেবারে আলাদা। দেখা যাক পরবর্তীতে কি করা যায়। সকলে পাশে থাকলেই সম্ভব৷

 

মেগা শো-রুম ১৬ আনার স্বত্বাধিকারী লিফাত বলেন, আমরাই প্রথম শহরে মেগা শো-রুমের যাত্রা শুরু করলাম। আজকে পলাশ ভাই এসে আমাদের ধন্য করেছেন। আমাদের সব শো-রুমের উদ্বোধনে তিনি থাকবেন আশা রাখছি। আর সকলকে ১৬ আনায় আসার দাওয়াত রইলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!