সর্বশেষ :
Home / আইন আদালত / সালথায় কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সালথায় কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় টাকার লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মান্নান শেখ (৫৫) নামে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৬ মে) বিকেলে উপজেলা সদরের রামকান্তুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে দুপুরে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মান্নান শেখ উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে।

মামলা সুত্র জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বাড়ির উঠানে বসে ওই কিশোরী হিজুল ফুলের মালা গাথছিল। এ সময় প্রতিবেশী মান্নান শেখ পিছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে কোলে করে নিজের ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে ৫০০ টাকার একটি নোট দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পরিবার স্থানীয়ভাবে ধর্ষণের ঘটনাটি মাত্র ৪০ হাজার টাকার বিনিময় মীমাংসার চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাটি মীমাংসা না হওয়ায় শনিবার ওই কিশোরীর মা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ওই কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করার পর দুই ঘন্টার মধ্যে ধর্ষক মান্নান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল রবিবার ওই কিশোরীর ডাক্টারী পরিক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!