হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
নীলফামারী প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ
নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকালে পৌরশহরের বাইতুন জামে মসজিদের দ্বিতীয় তালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারীর জলঢাকা উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সংগঠনের সভাপতি আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আসাদুজ্জামান, প্রধান বক্তা ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানী, বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মমিনুর রহমান, বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কাইউম, ছাত্র আনন্দের সাধারন সম্পাদক রুম্মান ইসলাম শ্রমিক আন্দোলনের সভাপতি নুরুজ্জামান সরকার,প্রমুখ।
সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্ব সম্মতিক্রমে প্রকৌশলী হাবিবুর রহমান কে সভাপতি, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি।
সভায় আগামী ১মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে অনুমোদনের জন্য জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ দেন জেলা সেক্রটারী।
projonmo21.com Popular bangla online newsportal