সর্বশেষ :
;
Home / আইন আদালত / কালীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় তিন লড়ি জব্দ

কালীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় তিন লড়ি জব্দ

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ভিতরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বালিবুন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসসাদিকজামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় মাটি কেটে নিয়ে যাওয়ার সময় অবৈধ তিনটি লড়ি জব্দ করা হয়। পাশাপাশি মাটি কাটা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ার দেন। পরে লড়ি তিনটি থানা হেফাজতে নেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসসাদিকজামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমি পতিত থাকবে। বাড়ির আশেপাশে যেখানে জমি খালি থাকবে সেখানেই আবাদ করতে হবে। বর্তমানে একদল মাটি ব্যবসায়ী ফসলি জমির উর্বর মাটি কেটে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। ফলে জমি তার উর্বরতা হারানোর পাশাপাশি জমির রকম পরিবর্তন হচ্ছে। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে কোনো ফসলি জমি থেকে মাটি কাটা দেয়া হবে না। তার পরিপ্রেক্ষিতে বালিবুনে মাটি কাটার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;