গাংনী মেহেরপুর সংবাদদাতাঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে প্রকাশ্যে-দিবালােকে ছেলের হাতে আফেল উদ্দীন (৬৪) নামের এক কৃষক খুন হয়েছেন। নিহত আফেল হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে। এ দিকে ঘটনার পর হত্যাকারী তার ছেলে সুজন আলী (৩৫) পলাতক রয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে হত্যার শিকার হয়েছেন আফেল উদ্দীন। স্থানীয়রা জানান, সকালে আফেল উদ্দীনের সাথে তার ছােট ছেলে সুজন আলী গরু বিক্রির টাকা চাই। বাবা টাকা না দিতে চাইলে,ক্ষিপ্ত হয়ে হাসুয়া (দেশীয় অস্ত্র) দিয়ে মাথার পিছন দিকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এসময় আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন দৌঁড়ে এসে দেখেন তার স্বামীকে হত্যা করে পালাচ্ছে ছেলে সুজন । সুজনের ভাই ফিরোজ (৩৮) জানান দীর্ঘদিন তার ভাই সুজন মানসিক রুগি ছিলো তাকে পাবনা মানষিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মাঝে মাঝে সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায়। তারপর ও আমি এ হত্যাকান্ডের বিচার চাই।
স্থানীয় কয়েকজন জানান,হত্যাকারী সুজন কয়েক বছর আগে এলাকার এক মেয়ের সাথে বিয়ে করেন। বিয়ের পর তার স্ত্রী সংসার না করে বাবার বাড়িতে চলে যান। এ কারণে সুজন অনেক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক ঘটনাস্হলে পৌছে জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পলাতক সুজন কে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal