সর্বশেষ :
Home / আন্তর্জাতিক / নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের উদ্যোগে নিউইয়র্কে ব্রুকলিনের মধুবন রেস্টুরেন্টের পার্টি হলে বাংলাদেশ সময় সকাল ৯ টায় এবং ইউএস সময় রাত ১০ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হৃদয় মাহমুদ, হাচান মাহামুদ, ফাহিম আহমেদ, শাহিদুল হক রাছেল, মাফুজ সর্দার, সাবেক ছাত্রলীগের সভাপতি জে ডে জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর করিম বাবর, প্রবাসী কল্যাণ সম্পাদক সুলাইমান আলী, সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিবুল ইসলাম রাকিব, সেচ্ছসেবকলীগ কেন্দ্রীয় কমিটির উপ- আন্তর্জাতিক বিষয় সম্পাদক সাবেক ভিপি ভাংগা কলেজ সাখাওয়াত বিশ্বাস, সেচ্ছাসেবকলীগ নেতা বাছির আহমেদ, আহমেদ নুর আবির, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহসভাপতি জাহানারা আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!