সর্বশেষ :
Home / আন্তর্জাতিক / সৌদি আরবে দুর্ঘটনা ফরিদগঞ্জের যুবক নিহত

সৌদি আরবে দুর্ঘটনা ফরিদগঞ্জের যুবক নিহত

 

মোঃশরিফ হোসেন,চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

সৌদি আরবের দাম্মামে গ্রিল ওয়ার্নিং কাজ করার সময় উঁচু ক্রান থেকে লোহার পিলার পড়ে মোঃ রবিউল বেগ (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (২০ ডিসেম্বর)বাংলাদেশ সময় সন্ধ্যায় দাম্মাম শহরের আল কাতিব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোঃ রবিউল বেগ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ষোলদানা গ্রামের বেগের বাড়ির আবুল কালাম বেগের বড় ছেলে। তিনি ২০১৫ সালে সৌদি আরবে আসেন।

বর্তমানে সাথে থাকা একই গ্রামের সালাউদ্দিন সজিব বলেন,রবিউল খুবই ভালো ছেলে,প্রতিদিনের মত কর্মস্থলে ওয়ার্নিং এর কাজ করতেছে। প্রতিদিনের মতো ক্রেনের উপরে লোহার পাইব উঠায় সেই ফাইভ গুলো ওয়ার্নিং(ঝালাই) কাজ করছিলো। হঠাৎ ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট ওপর থেকে তার গায়ে পড়ে যায়। এর পর আমরা অ্যাম্বুলেন্সে করে সৌদি আরব আল কাতিব সেন্টার হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সজীব তার নিজ ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন, মৃত্যু যেখানে নিশ্চিত, ক্ষনিকের যাত্রা বিরতি সেখানে কিছুই না। তবুও মাঝে মাঝে কিছু মানুষের হুট করে চলে যাওয়া মানা যায় না। ষোলদানা বেগ এর বাড়ির আবুল কালাম বেগের বড় ছেলে ” রবিউল ভাই” কর্মস্থলে আপনার এই অকাল মৃত্যু কোন ভাবে মেনে নিতে পারছি না। আল্লাহ আপনাকে জান্নাতবাসি করুক এবং আপনার পরিবারের সবাইকে এই শোক সহিবার শক্তি দান করুক। দীর্ঘ ৭ বছর প্রবাসে থাকার পরে আগামী মাসে আপনার বাড়িতে যাওয়ার কথা ছিল, আর হলো না আপনার বাড়ি যাওয়া।পরপারে ভালো থাকবেন ভাই।

পারিবারিক সূত্রে জানতে জানা যায়,৬ ভাইবোনের মধ্যে রবিউল সবার বড়। তার প্রায় পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের বাবা আবুল কালাম বেগ জানান, সাত বছর আগে রবিউল সৌদিতে যায়।আগামী ফেব্রুয়ারি মাসে বাড়িতে আসার কথা ছিল অগ্রিম বিমানের টিকেটও কেটে রেখেছে। ভাগ্যের কে নির্মম পরিহাস? যে বিমানে পরিবার-পরিজনদের সাথে দেখা করতে আসার কথা। আজ সেই বিমানে আসবে তার নিথর দেহটি। তার এমন মৃত্যুর সংবাদ শুনে পরিবার পরিজন সহ। এলাকায় বয়ছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!