সর্বশেষ :
;
Home / আন্তর্জাতিক / মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের খবরে বলা হয়, বুধবার (৯ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে মালদ্বীপের রাজধানী শহর মালেতে একটি ভবনের গ্যারেজে আগুন লাগার খবর পায় পুলিশ। মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ) তা জানতে পারে রাত সাড়ে ১২টায়। এরপর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২টা ৩৩ মিনিটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ভোর ৪টা ৩৪ মিনিটের দিকে।

 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মালে শহরের যে ভবনে আগুন লেগেছে সেটি মূলত মালদ্বীপে অবস্থানরত বিদেশি শ্রমিকদের বাসস্থান। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন ভারতীয় এবং একজন বাংলাদেশের নাগরিক। বাকি দুজনের ‍পরিচয় এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;