কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিয়ে আয়োজনের অপরাধে কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে কনের পিতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা যায়, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁদনী আক্তারের সাথে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজউদ্দিনের পুত্র আরিফ মিয়ার সাথে বিবাহ ঠিক হয়। জন্ম নিবন্ধন অনুযায়ী কনের জন্ম তারিখ ১২/১০/২০১৪ হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০/১০/২০০৭ করা হয়। শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়ীতে এলে গোপন সূত্রে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কনের বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করেন এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের পিতা রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ সাথে ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal