সর্বশেষ :
;
Home / আইন আদালত / ছোট ভাইকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

ছোট ভাইকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঘরের বাইর থেকে তালা লাগিয়ে আগুন দিয়ে শফিকুল ইসলাম (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১০ মে) ভোররাতে উপজেলার ঘোগা ইউনিয়নের কালীবাড়ী-বড়ামা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ভাই হাফিজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার হাছান আলীর ছেলে। তিনি উপজেলার কালীবাড়ী বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ভাই হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে। তবে এটি পরিকল্পিত ঘটনা নাকি দুর্ঘটনা সেটা জানতে তদন্ত চলছে। রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই, ডিবি ও র‌্যাবের পৃথক টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;