সর্বশেষ :
Home / গণমাধ্যম / জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ শুরু 

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ শুরু 

 

 

মোঃশরিফ হোসেন নিজস্ব প্রতিবেদক,

 

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের আরো দক্ষ ও কৌশলী করে গড়ে তুলতে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে পহেলা মে রাত ৮টায় ভার্চুয়ালে সারাদেশের ২শ সাংবাদিককে নিয়ে কোর্সটি শুরু হয়। ৩ মে কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হবে।

 

সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতায় নীতি নৈতিকতা, গঠনমূলক আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা আইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা সৃষ্টি, গুজব ছড়ানো ঠেকাতে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কোর্সটি আগামী ৩ তারিখ পর্যন্ত চলবে।

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব করেন।

 

বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, গণমাধ্যম বিষয়ক গবেষক ও প্রবাসী সাংবাদিক ড. মুজিবুর রহমান দফতরী। এছাড়া আমাদের সময়ের মেহেদী হাসান,গবেষক ও সাংবাদিক ড. তাওহীদ হাসান, আইটি বিভাগের উপ-প্রধান হাসানুর রহমান সুমন বিভিন্ন বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন।

 

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সংগঠনটি নানা কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে শাখাসমুহের অংশগ্রহণে ১৪ দফার স্বপক্ষে প্রচার প্রচারণা, সাংবাদিক প্রশিক্ষণ, আলোচনাসভা, গুণীজন সম্মাননা, সেরা,সাহসী ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা, সেরা শাখা ও সেরা সংগঠকের সম্মাননা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন সদস্য সংগ্রহ। এ সকল কর্মসূচী সফল করতে শাখা সমুহের সহযোগিতা চাওয়া হয়েছে।

 

দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ৪ মে শুরু হবে। কোর্স শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র আগামী ২০ মে ঢাকায় অনুষ্ঠিতব্য আয়োজনে বিতরণ করা হবে বলে আয়োজক সংস্থা বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে। সংগঠনটি ইতিপূর্বে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১ হাজার সাংবাদিককে বুনিয়াদি ও ৩শ জনকে সাংবাদিকতায় লিডারশীপ প্রশিক্ষণ প্রদান করে।

 

প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের সদস্য, জাতীয় পরিষদের সদস্য সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!