সর্বশেষ :
Home / সারাদেশ / ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন: যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগের প্রত্যয়

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন: যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগের প্রত্যয়

, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম গতিশীল করতে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের ফিতা কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হাসানাত আলী। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, আঞ্চলিকতা বা রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন করা হবে।

 

বক্তারা আরও উল্লেখ করেন, এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে অবহেলিত উত্তরবঙ্গের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। দ্রুতই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!