নীলফামারী প্রতিনিধি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) দেশের বিভিন্ন জেলার মতো নীলফামারীর জলঢাকায কিছু মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। ঈদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করছেন।
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কাকরা চৌপতী এলাকায় প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করছেন। আজ সকাল সাড়ে ৯টায় কাকরা চৌপতী বাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ঈমাম।
projonmo21.com Popular bangla online newsportal