সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় শান্তি সুরক্ষা কমিটির অভিষেক অনুষ্ঠিত।

জলঢাকায় শান্তি সুরক্ষা কমিটির অভিষেক অনুষ্ঠিত।

 

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় গাবরোল শান্তি সুরক্ষা কমিটির অভিষেক অনুষ্ঠিত।
ঐক্য,সেবা,উন্নয়ন,মানবতার কল্যানে আমরা একসাথে এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৈমারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাবরোল টগড়ার বাজারে গাবরোল শান্তি সুরক্ষা,ও আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গঠিত নতুন কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ঠিকাদার ও সমাজসেবক রশিদুল ইসলাম বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথি ছিলেন কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু,শান্তি সুরক্ষা কমিটির সংগঠক ডাঃ আব্দুর রউফ, শামসুল ইসলাম স্বপন,প্রমুখ।
পরে ঘোষিত গাবরোল শান্তি সুরক্ষা কমিটিতে রশিদুল ইসলাম বাঙালি কে সভাপতি , আব্দুর রউফ,কে সাধারণ সম্পাদক করে ১১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!