নীলফামারী প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নীলফামারীর জলঢাকায় দুস্থ, গরীব ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের নগদ অর্থ ৬৬৫ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) জলঢাকা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্দ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুদানের টাকা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ জলঢাকা আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।বিশেষ অতিথি ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী এবং নীলফামারী জেলা বিএনপির অন্যতম সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী,জামাতের জেলা প্রচার সম্পাদক সাদের হোসেন, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক মোয়ায়ম্মান আল হাসান,প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী বলেন, “পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সরকার ও দল সেই লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ গরীব অসহায় মানুষের মাঝে বিতরন করেন।
projonmo21.com Popular bangla online newsportal