নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর ফকিরচালা এলাকায় রোববার দুপুরে শান্তা ইসলাম মিম(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়।
নিহত ওই গৃহবধু হলো উপজেলার বেগমপুর বটতলা গ্রামের হাতেম আলীর মেয়ে ও একই এলাকার মিলন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্র জানায় ৬ বছর আগে মিলনের সাথে পারিবারিক ভাকে বিয়ে হয় মিমের। তাদের ঘরে তাবাচ্ছুম (৩) নামে একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন দাবিতে নির্যাতন করে আসছিলো নিহতের শশুরবাড়ির লোকাজন। এর আগেও কয়েকবার এ নিয়ে বিচার শালিস হয়। এদিকে রোববার দুপুরে নিহতের ভাই সুমনকে মুঠো ফোনে জানায় সে গোসলখানার বেন্টিলেটরের সাথে গলায় উড়না পেচিয়ে আত্নহত্যা করেছে বলে জানায় মিমের শশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ বিকার সাড়ে পাচটার দিকে ঘরের বারান্দা থেকে মিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে নিহতের স্বজনদের অভিযোগ মিমকে হত্যা করে আত্নহত্যার নাটক সাজাচ্ছে স্বামীর বাড়ির লোকজন।
নিহতের ভাই সুমন জানায় বিয়ের পর থেকেই আমার বোনকে নির্যাতন করে আসছে। আামর বোন আত্নহত্যা করতে পারেনা। তারা আমার বোনকে মেরে ফেলেছে। আমি আমার বোনের হত্যাকারীদের বিচার চাই।
মৌচাক ফাড়ি পুলিশের উপ পরিদর্শক মনিরুল ইসমলাম জানায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal