নিজস্ব প্রতিবেদক
এবারের ঈদে মাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রায় ঈদে ঘরমুখো যাত্রীদের দিগুন চাপ বেড়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা টু গাজীপুর ও চন্দ্রা টু নবীনগর সড়কের উভয় পাশে গণপরিবহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন দুরপাল্লার যাত্রীরা। এদিকে গণপরিবহনের চালক ও কাউন্টার গুলোতে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে তিন গুন ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।এক দিকে মহাসড়কে দীর্ঘ যানজট অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন দুরপাল্লার যাত্রীরা। অপরদিকে বেশি ভাড়া দিয়েও গণপরিবহন না পেরে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাস ট্রাক, পিকআপ ভ্যানে করে গন্তব্য স্থলে যাচ্ছেন। এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে চন্দ্রা এলাকায় পৌঁছাতে সময় ব্যয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এদিকে মঙ্গলবার সকালে থেকেই গাজীপুরের চন্দ্রা এলাকায় দেখা গেছে যাত্রীদের চাপ।সেই তুলনায় গণপরিবহনের সংকট রয়েছে।তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান মহাসড়কে যানজট নিরসনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। অন্যদিকে যাত্রীদের নিরাপদে গন্তব্য স্থলে পৌঁছাতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন সমিতির পক্ষ্য থেকে চন্দ্রা এলাকায় মহাসড়কে যানজট নিরসনে প্রায় তিন শতাধিক কমিনিউটি পুলিশ ও ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে।
আজ থেকে গাজীপুরের ছোট-বড় সকল শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এতে সকাল থেকে মহাসড়কে যাত্রীদের উপস্থিতি বাড়ছে।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রায় ঈদে ঘরমুখো মানুষের ঢল আরো তিব্রতর হবার সম্ভাবনা রয়েছে।
সিরাজগঞ্জ পরিবহনের চালক সাকিব আল মিঠুন জানান সব সময় নির্দিষ্ট ভারা নিয়ে থাকি আমরা।তবে ঈদের সময় একটু বেশি ভাড়া নিয়ে থাকি। তবে মহাসড়কে যানজটের কারণে এক টিভ দিতেই কষ্ট হচ্ছে।
এদিকে পোষাক শ্রমিক সুলতানা বেগম জানান গতকাল রাতে গাবতলী থেকে গাড়িতে উঠেছি এখন সকাল দশটা বাজে চন্দ্রা পর্যন্ত আসলাম সড়ক দীর্ঘ যানজটের কারণে আসতে এতো সময় লেগেছে।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাতুল আলম জানান মহাসড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।রাতের মধ্যেই আশা করি মহাসড়কে যানজট কমে আসবে।
projonmo21.com Popular bangla online newsportal