সর্বশেষ :
Home / সারাদেশ / আমাদের তখনই ঈদ মনে হয়, যখন শুনি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে…মন্ত্রী রবিউল আলম

আমাদের তখনই ঈদ মনে হয়, যখন শুনি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে…মন্ত্রী রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপথ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম (এমপি) বলেছেন, আমরা যারা দায়িত্বে বসে আছি আমাদের তখনই ঈদ মনে হয় যখন শুনি ঘরমুখো মানুষ ¯^স্তিতে বাড়ি ফিরেছে| সড়ক ফাঁকা হয়েছে|

গতকাল রোববার বিকেল গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও গণসচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন|
মন্ত্রী আরও বলেন, আজকের সভায় আমি উপস্থিত হতে পেরে আনন্দিত| আজকে পরিবহন সংশ্লিষ্ট আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমি একটি দাবী করে যাচ্ছি সেটি হলো এই ঈদ যাত্রায় হাজার হাজার মানুষ যাতে ¯^স্তিতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছুতে পারে আমি সেই দাবী করে গেলাম| এই চন্দ্রা ত্রীমোড় এলাকা অত্যান্ত গুরুত্বপূর্ণ| উত্তরাঞ্চলে প্রবেশের এটাই একমাত্র সহজ মাধ্যম| আমরাও এই সড়ক দিয়েই যাই| এই হাজার হাজার মানুষ যাতে আপনাদের এই এলাকা নিরাপদে ভোগান্তিহীন ভাবে যাত্রা করতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেব| আপনারা সাধারণ মানুষ ও পরিবহন মালিক ও শ্রমিকরা যদি আমাদের জন্য এই কাজটা করেন তাহলে আমরাও কথা দিচ্ছি আপনাদের দাবীগুলোও আমরা বাস্তবায়ন করব|

মন্ত্রী বলেন, চন্দ্রা ত্রীমোড় এলাকায় একটি বাস টার্মিনাল নির্মাণের দবী আপনাদের দীর্ঘদিনের| আমরা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছি| এসব উন্নয়ন এই অঞ্চলের মানুষকে সাথে নিয়েই করতে চাই| তার আগে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বেশকিছু স্থানে সড়কে ত্রুটি রয়েছে| আমরা এই সড়ক দ্রুত সংস্কার করে ফেলার ব্যবস্থা করেছি| এই যে ঈদ যাত্রা শুরু হয়েছে| অনেক স্থানে কিছু ত্রুটির কারণে ভোগান্তি হতে পারে| আমরা যতটা সম্ভব সেই স্থানগুলো মেরামত করেছি বা করা হচ্ছে| চন্দ্রা এলাকা থেকে ছেড়ে যাওয়া গাড়ি গুলো যখন নির্বিঘ্নে যমুনা সেতু পর্যন্ত পৌঁছে যায় তখন আমাদের অনেকটাই শান্তি লাগে| এ অঞ্চলে কর্মজীবী মানুষ বছরে এই দুটো উৎসবেই পরিবারসহ বাড়ি গিয়ে থাকে| তাদের এই যাত্রা আমাদের সকলের প্রচেষ্টায় শান্তিপূর্ণ করতে হবে|

এসময় আরো বক্তব্য রাখেন , সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান,শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি,ড. মোহামম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ এর চেয়াম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর খান প্রমুখ|
এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহনসহ প্রশাসনিক কর্মকর্তা ও র‌্যাজনৈতিক ব্যক্তিবর্গরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!