সর্বশেষ :
;
Home / আইন আদালত / মুজিবনগরে জিহাদী বইসহ জামায়াতের ১০  নারী কর্মী আটক 

মুজিবনগরে জিহাদী বইসহ জামায়াতের ১০  নারী কর্মী আটক 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রাম থেকে জামায়াতে ইসলাম বাংলাদেশ এর ১০জন নারী কর্মীকে মঙ্গলবার (১১ অক্টােবর) দুপুর সাড়ে ১১টার দিকে নাজিরাকোনা গ্রাম থেকে আটক করে মুজিবনগর থানা পুলিশ।

 

আটককৃতরা হলেন-নাজিরাকোনা গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০),একই গ্রামের শহিদ আলীর স্ত্রী সাহিদা খাতুন (৬০),আঙ্গুর আলীর স্ত্রী সানোয়ারা খাতুন (৩৫),মিনারুল ইসলামের স্ত্রী রোকসানা খাতুন (৩১),হযরত আলীর স্ত্রী শেফালী খাতুন (৩৫),মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫),রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫),রফিকুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুন (৩০) ও আরিফুল ইসলামের সুরাইয়া খাতুন (৩০)।

 

 

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান,নাশকতার লক্ষে নাজিকোনা গ্রামের জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে গোপন বৈঠক চলছিল । গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের কয়েকটিদল সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ১০জন নারী সদস্যকে আটক করে। এসময় বিভিন্ন প্রকার জিহাদী বই উদ্ধার করা হয়। এবং মঙ্গলবার বিকেল ৪ টার দিকে তাদের কে আদালতে সোপর্দ করার কথা নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি  মেহেদি রাসেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;