সর্বশেষ :
;
Home / আইন আদালত / মেহেরপুরে ডিবির মাদক বিরোধী অভিযানে ১৫০পিচ ইয়াবা সহ আটক -১

মেহেরপুরে ডিবির মাদক বিরোধী অভিযানে ১৫০পিচ ইয়াবা সহ আটক -১

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ আফাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী ইটভাটার কাছ থেকে তাকে আটক করা হয়। আফাজুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের মালোপাড়া এলাকার তোফাজ্জল ইসলামের ছেলে।

 

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এসআই জুম্মান, এসআই মহসিন, এএসআই মাসুদ রানা সহ-সঙ্গীয় ফোর্স নিয়ে শোলমারী ইটভাটার কাছে অভিযান চালান। এসময় আফাজুল ইসলামকে আটক করার পর তার নিকট থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;