সর্বশেষ :
Home / জাতীয় / বীর মুক্তিযোদ্ধা আলহাজ ছানোয়ার হোসেনের দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আলহাজ ছানোয়ার হোসেনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা
আলহাজ ছানোয়ার হোসেন(৮৩)ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি
চাপাইর ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
মঙ্গলবার(০৬জুন) সকালে কালিয়াকৈর সিকদার মেডিকেল হাসপাতালের সামনে হার্ডস্টোক করেন। পরে
ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে নিলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে
আজ দুপুরে রাষ্ট্রীয় র্মযাদায় যানেজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় ।
পারিবারিক সূত্র জানায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ ছানোয়ার হোসেন সকালে তিনি উপজেলার মেদী
আশুলাই গ্রামের নিজ বাড়ি থেকে দ্বিতীয় ছেলে রফিকুল ইসলামের সাথে মির্জাপুর আত্মীর বাড়ি
যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান তিনি। কালিয়াকৈর বাইপাস সিকদার মেডিকেল এলাকায় পৌছালে হঠাৎ
মাটিতে লুঠিয়ে পরলে। পরে তাকে সিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে। এদিকে শারিরীক
অবস্থা আরো অবনতি হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে
হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌছালে র্কতব্যরত চিগিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন। এই বীর
মুক্তিযুদ্ধার এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমেছে । তিনি স্ত্রী সহ,পাঁচ ছেলে ও চার মেয়ে
সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে  মুক্তিযুদ্ধ বিষয়ক মুন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান
সিকদার কামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে
সাজ্জাদ,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান
সেতু গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!