নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে গুজব ও অপ তথ্যের ছড়াছড়ি রোধে আমরা আইসিটির পক্ষ থেকে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি মন্ত্রণালয়ের যে তথ্য অফিসার যারা আছেন তাদেরকে নিয়ে ট্রেনিং দিয়েছি এছাড়াও বিভিন্ন টুল ব্যবহার করে কিভাবে প্রতিরোধ করা যায় এ বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ের যে পিআরও রয়েছে এর পাশাপাশি জেলা পর্যায়ে গিয়েছি এবং উপজেলা পর্যায়ে যারা আমাদের তথ্য অফিসের রয়েছেন আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি। এছাড়াও সাইবার সিকিউরিটি নিয়েও ট্রেনিং দেওয়া হয়েছে। তিনি শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় তৃতীয়তম আইসিটি জাম্বুরি প্রশিক্ষণ পরিদর্শন এসে এসব কথা বলেন।
তিনি আরো বলেন তথ্যপ্রযুক্তির বাহিরে যারা আমাদের স্কাউটরা রয়েছে যারা মেধাবী মুখ তাদেরকে তথ্যপ্রযুক্তি বিষয়ে উপদেশ দেয়া হয়েছে. এছাড়াও তথ্যপ্রযুক্তি ব্যবহারে তাদের আশেপাশে যারা সহপাঠী রয়েছে তাদেরকে ওই বিষয়ে সচেতন করতে বলা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট ও ক্যাম্প চীফের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ সহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
।
তিন দিনব্যাপী এ জাম্বুরীতে স্কাউটরা নানা আকর্ষণীয় কর্মসূচিতে অংশ নেবে। কর্মসূচীর মধ্যে রয়েছে- টেক কার্নিভাল, ফিউচার মাইন্ডস ফর স্কাউটস, প্লে টাইম প্যারাডাইস, হাইটেক ভিলেজ এক্সপ্লোর, প্রজেক্ট নেক্সট জেন এবং ক্যাম্প ফায়ার।
জাম্বুরী ময়দান স্কাউটদের কলকাকলীতে ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে মৌচাক। ১১ থেকে ১৬ বছর বয়সী স্কাউটরা আগামী তিন দিন তাঁবুতে অবস্থান করবে এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আইসিটি দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
জাম্বুরী মিডিয়া সেলের সদস্য সচিব মো. মশিউর রহমান জানান, সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৮০০ বিজ্ঞানমনস্ক স্কাউট, ১০০ স্কাউট লিডার এবং ২০০ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী রোভার স্কাউটসহ প্রায় ১২০০ জন অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।
আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ বছরের জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী।
projonmo21.com Popular bangla online newsportal