সর্বশেষ :
;
Home / সারাদেশ / খুনি হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত প্রতিটি গুম খুনের বিচার করা হবে- শামা ওবায়েদ

খুনি হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত প্রতিটি গুম খুনের বিচার করা হবে- শামা ওবায়েদ

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য শামা ওবায়েদ বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত প্রতিটি গুম খুনের বিচার করা হবে।

বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট হাইস্কুল মাঠে চরযোশরদী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গত ১৫ বছর যারা বিএনপির নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরে বলেন, নগরকান্দা-সালথার মানুষ শান্তি প্রিয়। সালথা-নগরকান্দায় যাতে করে কোন বিশৃঙ্খলা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আনুরোধ করেন।

চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান তালুকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন লাবলু মাষ্টার, নগরকান্দা উপজেলা বিএনপির আইন সম্পাদক মো: জুয়েল মুন্সি সুমন,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, স্বনির্ভর বিষয়ক সস্পাদক গোলজার শরীফ, ধর্ম বিষয়ক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মুন্সী, যুবদল নেতা তৈয়াবুে রহমান মাসুদ, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;