আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি মো. লোকমান হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক এবং স্থানীয় সবার সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ আহ্বান জানান।
মো. লোকমান হোসেন বলেন, ঐতিহ্যবাহী চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে বহু গুণী শিক্ষার্থী গড়ে তুলেছে। এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে দৌলতপুর উপজেলা বাসীকে গৌরবান্বিত করেছেন। সেই গৌরব ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। বিদ্যালয়ের উন্নয়নে সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”
সভাপতি আরও বলেন, “আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবেন। আমি যতদিন বেঁচে থাকব, বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব।”
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম,সমাজ সেবক মো. আইয়ুব আলী,অভিভাবক সদস্য মো. মঞ্জুর আলম,শিক্ষক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
projonmo21.com Popular bangla online newsportal