সর্বশেষ :
;
Home / আইন আদালত / অজ্ঞান মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার

অজ্ঞান মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন যানবাহনে ক্রমেই বাড়ছে চুরি ছিনতাই ও অঞ্জাত মলম পার্টির দৌরাত্ব ।এদিকে রাত হলেই বাড়ে চন্দ্রা এলাকায় আতঙ্ক ।রাত যতো গভীর হয় মলম পার্টি আর ছিনতাই কারিরা আরো ভয়াবহ হয়ে উঠে ।আর এমন অপরাধ মুলক কাজের সাথে জরিতদের আইনের আওতায় আনতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গতকাল বুধবার বিকেলে অজ্ঞান ও মলম পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার (১ জুন ) দুপুরে কালিয়াকৈর থানায় প্রেস ব্রিফিং-এ শ্রীপুর – কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত এ এস পি আজমীর আহমেদ ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ।গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয় ।
গ্রেফতারকৃরা হলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার চিনায়ার চর নামাপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে শহর আলী ( ৪৩ ), নোয়াখালীর সেনবাগ উপজেলার জামালপুর মহাজন বাড়ি গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে নুরুল ইসলাম (৪৫), জামালপুরের সরিষা বাড়ি উপজেলার গোপালগঞ্জ হাট গ্রামের সুনামিয়ার ছেলে মুকুল মিয়া (৪২), নারায়ণগঞ্জ এর সোনারগাঁও উপজেলার বাইশটেংগী বাজার এলাকার শহর আলীর স্ত্রী মানসুরা আক্তার জিমি (৩০) তারা উপজেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া থেকে র্দীঘদিন ধরে এসব অপকর্ম করে আসছেন।
পুলিশ সূত্রে জানায়, উপজেলার চন্দ্রা এলাকায় বিভিন্ন সময়ে নিরীহ মানুষদের মলম পার্টি ও অজ্ঞান পাটির্র লোকজন অচেতন করে টাকা পয়সা নিয়ে বিপদ মূখি করে দিতো।এদিকে চন্দ্রা এলাকায় ফ্লাইওভারের নিচে অজ্ঞান ও মলম পার্টির ৪ সদস্য মিলে বিভিন্ন ঔষধ, হালুয়া, ইঞ্জেকশন সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন সহ অচেতন নাশক বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ ।
গাজীপুরের সার্কেলের অতিরিক্ত এ এস পি আজমির হোসেন জানান, অজ্ঞান ও মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।তিনি আরো বলেন সামনে ঈদ এসময় অপরাধীরা আরো সংক্রিয় হয়ে ওঠে । তাদেরকে ধরতে সব সময় পুলিশের টহল টিম কাজ করছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;