সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

 

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। পরে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান মিয়ার ছেলে রশিদ (৩১), একই উপজেলার বাগদরিয়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে অপু মিয়া (২৭), মাদারদহ গ্রামের গুলজার রহমানের ছেলে ফারুক মিয়া (৩০), দিকবাড়ি গ্রামের মৃত নুরুল হোসেনের ছেলে আনজু মিয়া (৪০) এবং বগুড়া সদর উপজেলার সরলপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে খোকন মিয়া (২৭)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি চক্র এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

 

 

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ডাকাতি মামলায় গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;