সর্বশেষ :
Home / জাতীয় / সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ 

সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ 

 

নিজস্ব প্রতিবেদক:

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যানে করে পৌঁছেছে মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে ঢাকার সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সুচনা ভবনের পাশে দাফন করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির।

শুক্রবার সকাল ১০ টায় শ্রদ্ধা জানানোর জন্য জনসাধারণের উন্মুক্ত করে দেওয়া হবে। জুম্মা নামাজের পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পিএইচ এ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে জাফরুল্লাহ চৌধুরীর পরিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!