নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয়
দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রোববার সূর্য উদয়ের সাথে সাথে
উপজেলার গোলাম নবী মডেল পাইলট উ”চ বিদ্যালয়ের স্মৃতিসৌধে উপজেলা
পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, কালিয়াকৈর উপজেলা বিএনপি, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ, কালিয়াকৈর প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, মহিলা
আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন
স্মৃতিসৌধে পুষ্পম্তবক অর্পণ করেন।

এ সময় কালিয়াকৈর থানা পুলিশ ও
আনসার বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহই করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি
ইবনে সাজ্জাদ, থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ওসি আকবর আলী খান, মুক্তিযোদ্ধা
সাবেক কমান্ডার শহাবুদ্দিন আহসান।
projonmo21.com Popular bangla online newsportal