সর্বশেষ :
Home / আইন আদালত / শ্রীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে খুনের পলাতক আসামি গ্রেফতার  

শ্রীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে খুনের পলাতক আসামি গ্রেফতার  

 

 

নাসরিন আক্তার নদী স্টাফ রিপোর্টার

 

সৎ বিচক্ষণ ও মানবিক পুলিশ এখনো বাংলাদেশে আছেন বলে অসহায় মানুষ গুলো বর্তমানে আইনি সহযোগিতা পাচ্ছে। এবং বিচারের আওতায় আসছে অপরাধীরা।

গাজীপুরে একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করে প্রায় এক মাস বিচক্ষণতার সঙ্গে অভিযান পরিচালনা করে পরি হত্যা মামলার প্রধান আসামি সহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গাজীপুর শ্রীপুর থানার অত্যন্ত বিচক্ষণ অফিসার এস আই এনায়েত।

প্রসঙ্গ গত ১২ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর রাজেন্দ্রাপুর রিষিপাড়া এলাকায় সাত্তার মিয়ার বাড়িতে দুই স্ত্রী ও এক মেয়ে সন্তান নিয়ে বসবাস করা অবস্থায় দ্বিতীয় স্ত্রী পরি (২০)কে শ্বাসরুদ্ধ হত্যা করে।

পরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুরী নিজ গ্রামে নিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছে বলে লাশ দাফন করে ঘটনাটি দামাচাপা দিতে চেষ্টা করে, হত্যার বিষয়টি এলাকা বাসী বুঝতে পারলে পালিয়ে যায় মোঃ তারিকুল ইসলাম (২৫) ও তার বড় স্ত্রী তুলি আক্তার (২২)।

উক্ত বিষয়ে মামলার বাদী হেলাল সরকারের মৃত্যুর বিষয়টি সন্দেহ হলে স্থানীয় সলংগা থানার মাধ্যমে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

প্রায় একমাস পর ময়নাতদন্তের রিপোর্ট আসলে খুন হয়েছে প্রমাণ হয়, পরে ঘটনা স্থল গাজীপুরের শ্রীপুর থানা গত (২৬,১০,২২) ইং তারিখ একটি হত্যা মামলা নং ৩১ দায়ের করা হয়।

উক্ত মামলার দায়িত্ব দেওয়া হয় এস আই এনায়েত কে, মামলা হওয়ার পর থেকে আসামি তারিকুল ইসলাম ও তার স্ত্রী তুলি বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে।

এবিষয়ে মানবিক বিচক্ষণ এই পুলিশ পরিদর্শক এনায়েত বলেন অনেক ধর্যধারণ করে প্রায় একমাস পর গত (১৬,১১,২২ ইং) তারিখ সুকৌশলে তারিকুল ইসলাম কে ময়মনসিংহ ও তুলি আক্তার কে সাভার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি থানার কার্যক্রম শেষ করে আসামিদের আদালতে পাঠানো হবে ।

মানবিক এই পুলিশ পরিদর্শক শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ গাজীপুর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গরিব অসহায় ভুক্তভোগী এই পরিবারটি।

শুধু তাই নয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মানবিক পুলিশ পরিদর্শক এনায়েত এর জন্য দোয়া ও তাদের দীর্ঘয়ু কামনা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!